puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে "প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব" এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মুভি ডে ২০২৬’

চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় , এটি সমাজকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের একটি শক্তিশালী শিল্পমাধ্যম।এই উপলব্ধিকে ধারণ করে ব্যস্ত একাডেমিক জীবনে বিনোদনের পাশাপাশি সমাজতাত্ত্বিক জ্ঞানচর্চা ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘মুভি ডে ২০২৬’।

১৮ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদর্শিত হয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পিটার উইয়ার (Peter Weir) পরিচালিত ১৯৯৮ সালের আলোচিত চলচ্চিত্র The Truman Show। চলচ্চিত্রটিতে বাস্তবতা, ব্যক্তিস্বাধীনতা, সামাজিক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের প্রভাব, নজরদারি ও ব্যক্তিসত্তার নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় ভিন্নধর্মী আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের মাননীয় চেয়ারম্যান জনাবা উম্মে সালমা এবং প্রভাষক নুসরাত জাহান তানী, মুহাম্মদ তানজিলুর রহমান, সায়ীদা জামান ও সিফাত-উল-ইসলাম।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন ক্লাবের কালচারাল উইংয়ের এডভাইজর প্রভাষক নুসরাত জাহান তানী। তাঁর মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতা আয়োজনটির পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সমন্বিত প্রচেষ্টায় আয়োজনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। এ ক্ষেত্রে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাশরিক উন নূর, কালচারাল উইং সম্পাদক তারান্নুম সুবাহ  প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিস ইকবাল চৌধুরী, এবং কার্যকরী সদস্য জিলকাদুল ইসলাম তানভীর । তাঁদের দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মুভি ডে-এর অন্যতম আকর্ষণ ছিল চলচ্চিত্রের বিষয়বস্তুর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতা। চলচ্চিত্রের কাহিনি, চরিত্র ও অন্তর্নিহিত ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের উপলব্ধি যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতাটি তাঁদের বিশ্লেষণী দক্ষতা ও তাৎক্ষণিক চিন্তাশক্তি প্রয়োগের সুযোগ তৈরি করে । প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জাকিয়া খানম নদী। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আসমা ফাইরোজ আরিফা ও নাফিস ইকবাল চৌধুরী। বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।  

কুইজ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত আলোচনা পর্ব। এর সূচনা করেন ক্লাবের লিটারেচার অ্যান্ড রিসার্চ উইংয়ের সেক্রেটারি খোবাইব হামদান। তিনি The Truman Show চলচ্চিত্রের সমাজতাত্ত্বিক তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। আলোচনায় তিনি প্লেটোর ‘Allegory of the Cave’-এর সঙ্গে চলচ্চিত্রটির তুলনামূলক সম্পর্ক তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে ক্লাবের সভাপতি তাহমিনা আকতার বলেন, ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত The Truman Show যেন বর্তমান ডিজিটাল সমাজের বাস্তবতাকেই আগাম তুলে ধরেছে।তাঁর মতে,সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিস্তারের ফলে মানুষ প্রতিনিয়ত Digital Surveillance-এর আওতায় থাকছে।ফলে সমকালীন মানুষের জীবনেও ট্রুম্যানের মতো নজরদারির বাস্তবতা প্রতিফলিত হচ্ছে।

শিক্ষার্থীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন উপস্থিত শিক্ষকবৃন্দ । সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান এবং ক্লাবের চিফ এডভাইজর উম্মে সালমা তাঁর বক্তব্যে সমাজ ও মানবসম্পর্ক অনুধাবনে চলচ্চিত্রের শিক্ষামূলক ও ব্যবহারিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় বরং মানুষের আচরণ, সামাজিক সম্পর্ক, মূল্যবোধ ও সমাজকাঠামো বিশ্লেষণের একটি কার্যকর উপকরণ। চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জীবন ও সমাজ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে এবং বিভিন্ন বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ পায়। পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশীল করে তুলতে মুভি ডে-এর মতো আয়োজনের প্রশংসা করেন তিনি।

ক্লাবের কালচারাল উইংয়ের এডভাইজর প্রভাষক নুসরাত জাহান তানী তাঁর আলোচনায় ব্যক্তিস্বাধীনতা, ক্ষমতার সম্পর্ক, নজরদারি ও বাস্তবতার সামাজিক নির্মাণের বিষয়গুলো তুলে ধরেন। তিনি জ্যাঁ বড্রিলারের ‘Hyperreality’ ধারণার সঙ্গে চলচ্চিত্রটির সম্পর্ক ব্যাখ্যা করে দেখান, কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নির্মিত ও নিয়ন্ত্রিত বাস্তবতা মানুষের কাছে প্রকৃত বাস্তবতার বিকল্প হয়ে উঠতে পারে।  তিনি আরও উল্লেখ করেন, সব ধরনের সুযোগ-সুবিধা ও খ্যাতি থাকা সত্ত্বেও ট্রুম্যান শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত জীবন প্রত্যাখ্যান করে অনিশ্চয়তাপূর্ণ স্বাধীন জীবনকে বেছে নেয়, যা ব্যক্তিস্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্বকে স্পষ্ট করে।

ক্লাবের স্পোর্টস উইংয়ের এডভাইজর প্রভাষক সায়ীদা জামান তাঁর বক্তব্যে Mass Media হিসেবে চলচ্চিত্রের ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চলচ্চিত্র সমাজের বাস্তবতা, সংস্কৃতি ও মূল্যবোধ ওবৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম । 
ক্লাবের ডিবেট উইংয়ের এডভাইজর প্রভাষক সিফাত-উল-ইসলাম তাঁর বক্তব্যে Social Agency-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি মুভি ডে-এর মতো আয়োজনকে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্তর্নিহিত সামাজিক বার্তাগুলোকে পাঠ্যবইয়ের তাত্ত্বিক আলোচনার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে একাডেমিক ব্যস্ততার বাইরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও আনন্দময় সময় কাটানোর পরিবেশ গড়ে ওঠে।

প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব বিশ্বাস করে, চিন্তাশীল চলচ্চিত্রের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি এবং এ ধরনের আয়োজন জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ ও সমাজ সম্পর্কে বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। চলচ্চিত্রের গল্পে সমাজকে দেখা এবং আলোচনার মধ্য দিয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে সম্পন্ন হয়  ‘মুভি ডে ২০২৬’।

আয়োজনে:
প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব
সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ
প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Read More

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

Read More

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে "প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব" এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মুভি ডে ২০২৬’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে "প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব" এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মুভি ডে ২০২৬’

Wednesday, 18 November, 2026

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে "প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব" এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মুভি ডে ২০২৬’

চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় , এটি সমাজকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের একটি শক্তিশালী শিল্পমাধ্যম।এই উপলব্ধিকে ধারণ করে ব্যস্ত একাডেমিক জীবনে বিনোদনের পাশাপাশি সমাজতাত্ত্বিক জ্ঞানচর্চা ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘মুভি ডে ২০২৬’।

১৮ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদর্শিত হয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পিটার উইয়ার (Peter Weir) পরিচালিত ১৯৯৮ সালের আলোচিত চলচ্চিত্র The Truman Show। চলচ্চিত্রটিতে বাস্তবতা, ব্যক্তিস্বাধীনতা, সামাজিক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের প্রভাব, নজরদারি ও ব্যক্তিসত্তার নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় ভিন্নধর্মী আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের মাননীয় চেয়ারম্যান জনাবা উম্মে সালমা এবং প্রভাষক নুসরাত জাহান তানী, মুহাম্মদ তানজিলুর রহমান, সায়ীদা জামান ও সিফাত-উল-ইসলাম।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন ক্লাবের কালচারাল উইংয়ের এডভাইজর প্রভাষক নুসরাত জাহান তানী। তাঁর মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতা আয়োজনটির পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সমন্বিত প্রচেষ্টায় আয়োজনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। এ ক্ষেত্রে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাশরিক উন নূর, কালচারাল উইং সম্পাদক তারান্নুম সুবাহ  প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিস ইকবাল চৌধুরী, এবং কার্যকরী সদস্য জিলকাদুল ইসলাম তানভীর । তাঁদের দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মুভি ডে-এর অন্যতম আকর্ষণ ছিল চলচ্চিত্রের বিষয়বস্তুর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতা। চলচ্চিত্রের কাহিনি, চরিত্র ও অন্তর্নিহিত ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের উপলব্ধি যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতাটি তাঁদের বিশ্লেষণী দক্ষতা ও তাৎক্ষণিক চিন্তাশক্তি প্রয়োগের সুযোগ তৈরি করে । প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জাকিয়া খানম নদী। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আসমা ফাইরোজ আরিফা ও নাফিস ইকবাল চৌধুরী। বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।  

কুইজ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত আলোচনা পর্ব। এর সূচনা করেন ক্লাবের লিটারেচার অ্যান্ড রিসার্চ উইংয়ের সেক্রেটারি খোবাইব হামদান। তিনি The Truman Show চলচ্চিত্রের সমাজতাত্ত্বিক তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। আলোচনায় তিনি প্লেটোর ‘Allegory of the Cave’-এর সঙ্গে চলচ্চিত্রটির তুলনামূলক সম্পর্ক তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে ক্লাবের সভাপতি তাহমিনা আকতার বলেন, ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত The Truman Show যেন বর্তমান ডিজিটাল সমাজের বাস্তবতাকেই আগাম তুলে ধরেছে।তাঁর মতে,সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিস্তারের ফলে মানুষ প্রতিনিয়ত Digital Surveillance-এর আওতায় থাকছে।ফলে সমকালীন মানুষের জীবনেও ট্রুম্যানের মতো নজরদারির বাস্তবতা প্রতিফলিত হচ্ছে।

শিক্ষার্থীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন উপস্থিত শিক্ষকবৃন্দ । সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান এবং ক্লাবের চিফ এডভাইজর উম্মে সালমা তাঁর বক্তব্যে সমাজ ও মানবসম্পর্ক অনুধাবনে চলচ্চিত্রের শিক্ষামূলক ও ব্যবহারিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় বরং মানুষের আচরণ, সামাজিক সম্পর্ক, মূল্যবোধ ও সমাজকাঠামো বিশ্লেষণের একটি কার্যকর উপকরণ। চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জীবন ও সমাজ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে এবং বিভিন্ন বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ পায়। পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশীল করে তুলতে মুভি ডে-এর মতো আয়োজনের প্রশংসা করেন তিনি।

ক্লাবের কালচারাল উইংয়ের এডভাইজর প্রভাষক নুসরাত জাহান তানী তাঁর আলোচনায় ব্যক্তিস্বাধীনতা, ক্ষমতার সম্পর্ক, নজরদারি ও বাস্তবতার সামাজিক নির্মাণের বিষয়গুলো তুলে ধরেন। তিনি জ্যাঁ বড্রিলারের ‘Hyperreality’ ধারণার সঙ্গে চলচ্চিত্রটির সম্পর্ক ব্যাখ্যা করে দেখান, কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নির্মিত ও নিয়ন্ত্রিত বাস্তবতা মানুষের কাছে প্রকৃত বাস্তবতার বিকল্প হয়ে উঠতে পারে।  তিনি আরও উল্লেখ করেন, সব ধরনের সুযোগ-সুবিধা ও খ্যাতি থাকা সত্ত্বেও ট্রুম্যান শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত জীবন প্রত্যাখ্যান করে অনিশ্চয়তাপূর্ণ স্বাধীন জীবনকে বেছে নেয়, যা ব্যক্তিস্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্বকে স্পষ্ট করে।

ক্লাবের স্পোর্টস উইংয়ের এডভাইজর প্রভাষক সায়ীদা জামান তাঁর বক্তব্যে Mass Media হিসেবে চলচ্চিত্রের ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চলচ্চিত্র সমাজের বাস্তবতা, সংস্কৃতি ও মূল্যবোধ ওবৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম । 
ক্লাবের ডিবেট উইংয়ের এডভাইজর প্রভাষক সিফাত-উল-ইসলাম তাঁর বক্তব্যে Social Agency-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি মুভি ডে-এর মতো আয়োজনকে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্তর্নিহিত সামাজিক বার্তাগুলোকে পাঠ্যবইয়ের তাত্ত্বিক আলোচনার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে একাডেমিক ব্যস্ততার বাইরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও আনন্দময় সময় কাটানোর পরিবেশ গড়ে ওঠে।

প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব বিশ্বাস করে, চিন্তাশীল চলচ্চিত্রের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি এবং এ ধরনের আয়োজন জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ ও সমাজ সম্পর্কে বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। চলচ্চিত্রের গল্পে সমাজকে দেখা এবং আলোচনার মধ্য দিয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে সম্পন্ন হয়  ‘মুভি ডে ২০২৬’।

আয়োজনে:
প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব
সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ
প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.