puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক একটি স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) প্রোগ্রামের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থীরা এ মক ট্রায়াল প্রদর্শন করেন। এতে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সাংবিধানিক এখতিয়ারবিষয়ক মামলার ওপর দিনব্যাপী মক ট্রায়াল উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের এডজাঙ্কট ডিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোর্শেদ মাহমুদ খান। তিনি বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইন বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া, ট্রায়াল অ্যাডভোকেসি, সাক্ষীদের জেরা ও সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক চিকিৎসা-সংক্রান্ত প্রমাণের গুরুত্ব এবং বিচার প্রশাসনে বিচারিক কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা। এ ধরনের সিমুলেটেড আদালত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত ব্যবহারিক আইনজ্ঞান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতে আইন পেশায় প্রবেশের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। বক্তব্যে তিনি সুপ্রিম কোর্টে সরাসরি উপস্থিত হয়ে আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে এসে আদালতের পরিবেশ, বিচারিক কার্যক্রম এবং আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। টেলিভিশনে আদালতের কার্যক্রম দেখার অভিজ্ঞতার সঙ্গে সরাসরি আদালতে উপস্থিত হয়ে তা প্রত্যক্ষ করার অভিজ্ঞতার পার্থক্য রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তাঁরা বাস্তব আদালতকেন্দ্রিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তিনি আরও বলেন, আইন বিষয়ে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের একাডেমিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস।

ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের অতিথি কোর্স শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জনাব মো. শোয়েব উদ্দিন খানের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে এ স্পেশাল একাডেমিক প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ফরেনসিক মেডিকেল রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হোসেন। তিনি ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় ফরেনসিক চিকিৎসা-সংক্রান্ত আলামত ও তথ্যের শনাক্তকরণ, ব্যাখ্যা এবং সাক্ষ্যপ্রমাণ হিসেবে এর গুরুত্ব ও মূল্য সম্পর্কে বিশেষজ্ঞ মতামত ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার, ড. হুমায়রা নওশীন উর্মী, জনাব আহমদ রাজীব চৌধুরী, জনাব সঞ্জয় বিশ্বাস, জনাব হিল্লোল সাহা; সহকারী অধ্যাপক জনাব ফাহমিদা কাদের, জনাব ফরিদ উদ্দিন, জনাব ইয়াসমিন ফারজানা, জনাব সালমা মরিয়ম, জনাব মাহবুবা সুলতানা, জনাব তাকমিনা কামাল, জনাব তাহমিনা সানজিদা সাহীদ, জনাব সুরিনা তারজিদ এবং প্রভাষক মোছাম্মৎ মেহেরুন্নেসা বেগম।

Related News

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Read More

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Read More

🎓 Another Proud Academic Achievement of Premier University!

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Read More

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Thursday, 19 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক একটি স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) প্রোগ্রামের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থীরা এ মক ট্রায়াল প্রদর্শন করেন। এতে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সাংবিধানিক এখতিয়ারবিষয়ক মামলার ওপর দিনব্যাপী মক ট্রায়াল উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের এডজাঙ্কট ডিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোর্শেদ মাহমুদ খান। তিনি বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইন বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া, ট্রায়াল অ্যাডভোকেসি, সাক্ষীদের জেরা ও সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক চিকিৎসা-সংক্রান্ত প্রমাণের গুরুত্ব এবং বিচার প্রশাসনে বিচারিক কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা। এ ধরনের সিমুলেটেড আদালত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত ব্যবহারিক আইনজ্ঞান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতে আইন পেশায় প্রবেশের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। বক্তব্যে তিনি সুপ্রিম কোর্টে সরাসরি উপস্থিত হয়ে আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে এসে আদালতের পরিবেশ, বিচারিক কার্যক্রম এবং আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। টেলিভিশনে আদালতের কার্যক্রম দেখার অভিজ্ঞতার সঙ্গে সরাসরি আদালতে উপস্থিত হয়ে তা প্রত্যক্ষ করার অভিজ্ঞতার পার্থক্য রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তাঁরা বাস্তব আদালতকেন্দ্রিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তিনি আরও বলেন, আইন বিষয়ে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের একাডেমিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস।

ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের অতিথি কোর্স শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জনাব মো. শোয়েব উদ্দিন খানের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে এ স্পেশাল একাডেমিক প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ফরেনসিক মেডিকেল রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হোসেন। তিনি ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় ফরেনসিক চিকিৎসা-সংক্রান্ত আলামত ও তথ্যের শনাক্তকরণ, ব্যাখ্যা এবং সাক্ষ্যপ্রমাণ হিসেবে এর গুরুত্ব ও মূল্য সম্পর্কে বিশেষজ্ঞ মতামত ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার, ড. হুমায়রা নওশীন উর্মী, জনাব আহমদ রাজীব চৌধুরী, জনাব সঞ্জয় বিশ্বাস, জনাব হিল্লোল সাহা; সহকারী অধ্যাপক জনাব ফাহমিদা কাদের, জনাব ফরিদ উদ্দিন, জনাব ইয়াসমিন ফারজানা, জনাব সালমা মরিয়ম, জনাব মাহবুবা সুলতানা, জনাব তাকমিনা কামাল, জনাব তাহমিনা সানজিদা সাহীদ, জনাব সুরিনা তারজিদ এবং প্রভাষক মোছাম্মৎ মেহেরুন্নেসা বেগম।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.