puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে।১৭ নভেম্বর ২০২৬,মঙ্গলবার,  বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তাঁর আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, পাবলিক হেলথ কালচারাল ক্লাবের কনভেনার ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, কো-কনভেনার মো. ফয়সাল আহমেদ তালুকদার এবং ক্লাবের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ।

এ সময় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল কর্মকাণ্ড ও সাংগঠনিক উদ্যোগের প্রশংসা করেন।

পাবলিক হেলথ কালচারাল ক্লাব মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পাবলিক হেলথ বিভাগের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related News

Read More

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য,অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রত্যাবাসন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

Read More

🎓 Another Proud Academic Achievement of Premier University!

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পুলা) নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Read More

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে প্রযুক্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির CSE বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ ‘Community Engagement Program’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে একাডেমিক লেখালেখির দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

Tuesday, 17 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে।১৭ নভেম্বর ২০২৬,মঙ্গলবার,  বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তাঁর আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, পাবলিক হেলথ কালচারাল ক্লাবের কনভেনার ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, কো-কনভেনার মো. ফয়সাল আহমেদ তালুকদার এবং ক্লাবের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ।

এ সময় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল কর্মকাণ্ড ও সাংগঠনিক উদ্যোগের প্রশংসা করেন।

পাবলিক হেলথ কালচারাল ক্লাব মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পাবলিক হেলথ বিভাগের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.