puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে তিনদিনের কর্মশালা শুরু

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘সারফেস অরনামেন্টেশন এন্ড ডিজাইন’ শীর্ষক এক কর্মশালা শুরু হয়েছে ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০.৩০টায়। আগামী ১৭ মে ২০২৫ পর্যন্ত তিনদিনব্যাপী এই কর্মশালা চলবে। উদ্বোধনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশ। কর্মশালার ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন এন্ড ক্রাফট ডিজাইনার জনাব ফাইকুজ্জামান বাদশা। অতিথি ছিলেন স্ক্রিন প্রিন্ট বিশেষজ্ঞ জনাব রেজাউল করিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ফাইকুজ্জামান বাদশা ব্লক, বাটিক, শিবরি টাই-ডাই, ন্যাচারাল ডাই, প্যাচওয়ার্ক ও প্রুশিয়ান মেথড প্রভৃতি বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিষয় উপস্থাপন করেন। তিনি ডেকোরেটিভ পার্টে কীভাবে অলংকরণ ও ডিজাইন করতে হয়, কীভাবে তা নান্দনিক, আধুনিক, যুগোপযোগী ও বাজারজাত করা যায়, সেসব ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। তিনি ‘দেশের উন্নয়নের জন্য ফ্যাশন’ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ডেকোরেটিভ পার্টে অলংকরণ ও ডিজাইন করার ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার নিয়েও তিনি কথা বলেন। তিনি ফ্যাশনকে ক্রাফটের অংশ হিসেবে উল্লেখ করেন।
স্ক্রিন প্রিন্ট বিশেষজ্ঞ জনাব রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে স্ক্রিন প্রিন্ট কী জিনিস, কীভাবে স্ক্রিন প্রিন্ট করা হয়, তাতে কীভাবে অলংকরণ করা হয়, সেসব ব্যাপারে কথা বলেন।
সভাপতির বক্তব্যে জনাব সঞ্জয় কুমার দাশ ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির জগতে সারফেস অরনামেন্টেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারফেস বা নকশার সীমাবদ্ধতা নেই। পৃথিবীতে কতো রকমের সারফেস বা নকশা তৈরি হচ্ছে, সে-ব্যাপারে তোমাদের অবগত হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তৌসিফ এবং শিক্ষার্থীবৃন্দ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য নারকোটিকস কন্ট্রোল অ্যাক্ট ২০১৮: লিগ্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভস’ শীর্ষক স্টুডেন্টস’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইপসা-শিখা’ প্রকল্পের আওতায় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ।

Read More

Seminar titled ‘Interdisciplinary, Knowledge Integration and Diffusion in Business Research’ held at the Department of Business Administration, Premier University.

Read More

বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট ২০২৫–এ প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জন।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে তিনদিনের কর্মশালা শুরু

Friday, 16 May, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে তিনদিনের কর্মশালা শুরু
প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘সারফেস অরনামেন্টেশন এন্ড ডিজাইন’ শীর্ষক এক কর্মশালা শুরু হয়েছে ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০.৩০টায়। আগামী ১৭ মে ২০২৫ পর্যন্ত তিনদিনব্যাপী এই কর্মশালা চলবে। উদ্বোধনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশ। কর্মশালার ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন এন্ড ক্রাফট ডিজাইনার জনাব ফাইকুজ্জামান বাদশা। অতিথি ছিলেন স্ক্রিন প্রিন্ট বিশেষজ্ঞ জনাব রেজাউল করিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ফাইকুজ্জামান বাদশা ব্লক, বাটিক, শিবরি টাই-ডাই, ন্যাচারাল ডাই, প্যাচওয়ার্ক ও প্রুশিয়ান মেথড প্রভৃতি বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিষয় উপস্থাপন করেন। তিনি ডেকোরেটিভ পার্টে কীভাবে অলংকরণ ও ডিজাইন করতে হয়, কীভাবে তা নান্দনিক, আধুনিক, যুগোপযোগী ও বাজারজাত করা যায়, সেসব ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। তিনি ‘দেশের উন্নয়নের জন্য ফ্যাশন’ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ডেকোরেটিভ পার্টে অলংকরণ ও ডিজাইন করার ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার নিয়েও তিনি কথা বলেন। তিনি ফ্যাশনকে ক্রাফটের অংশ হিসেবে উল্লেখ করেন।
স্ক্রিন প্রিন্ট বিশেষজ্ঞ জনাব রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে স্ক্রিন প্রিন্ট কী জিনিস, কীভাবে স্ক্রিন প্রিন্ট করা হয়, তাতে কীভাবে অলংকরণ করা হয়, সেসব ব্যাপারে কথা বলেন।
সভাপতির বক্তব্যে জনাব সঞ্জয় কুমার দাশ ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির জগতে সারফেস অরনামেন্টেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারফেস বা নকশার সীমাবদ্ধতা নেই। পৃথিবীতে কতো রকমের সারফেস বা নকশা তৈরি হচ্ছে, সে-ব্যাপারে তোমাদের অবগত হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তৌসিফ এবং শিক্ষার্থীবৃন্দ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2025 Premier University IT. All rights reserved.